৩৫। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর- (ক) দফা (৪১) এ উল্লিখিত “কমিশনার” শব্দের পরিবর্তে “মূসক কর্মকর্তা” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। (খ) দফা (৬৩) এর- (অ) উপ-দফা (খ) এর পরিবর্তে নিম্নরূপ উপ-দফা (খ) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(খ) কোম্পানীর ক্ষেত্রে, অবসায়নাধীন কোম্পানী ব্যতিরেকে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা বা তৎকর্তৃক নিযুক্ত অন্যকোন উপযুক্ত কর্মকর্তা বা প্রতিনিধি;”; (আ) উপ-দফা (চ) পরিবর্তে নিম্নরূপ উপ-দফা (চ) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(চ) সরকারি সত্তার ক্ষেত্রে, উহার মুখ্য নির্বাহী কর্মকর্তা বা তৎকর্তৃক নিযুক্ত…