ধারাঃ ৮১। উক্ত আইনের তৃতীয় তফসিল এর— (ক) টেবিল-১ (‘খন্ড-ক’ মূসক আরোপযোগ্য পণ্য) এর কলাম (১) এর— (অ) শিরনামা সংখ্যা ০৯.০৪, ০৯.০৯ ও ০৯.১০ এবং তৎবিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পর যথাক্রমে নিম্নরূপ শিরনামা সংখ্যা এবং এন্ট্রিসমূহ সন্নিবেশিত হইবে, যথা:— “১১.০৫ ১১০৫.২০.০০ পটেটো ফ্ল্যাকস ৫% ১১.০৮ ১১০৮.১২.০০ Maize (Corn) Starch ৫%”; (আ) শিরনামা সংখ্যা “৫৪.০২ থেকে ৫৪.১০ এবং ৫৫.১২ থেকে ৫৫.১৬” এবং তৎবিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:— “ ৫৪.০২ থেকে ৫৪.১০ এবং ৫৫.১২ থেকে ৫৫.১৬ সকল এইচ.এস. কোড…