ধারাঃ ৭৯। উক্ত আইনের প্রথম তফসিল এর— (ক) প্রথম খন্ডের টেবিলের প্রথম কলামে উল্লিখিত— (অ) শিরোনামা সংখ্যা ০২.০৭ এর বিপরীতে দ্বিতীয় কলামে উল্লিখিত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড “০২০৭.১৩.৯০” ও “০২০৭.১৪.৯০” বিলুপ্ত হইবে; (আ) শিরোনামা সংখ্যা “০৪.০৯” এবং তৎবিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামে উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (ই) শিরোনামা সংখ্যা “২৫.০৫” এবং তৎবিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামে উল্লিখিত এন্ট্রিসমূহের পর, যথাক্রমে, নিম্নরূপ নূতন শিরোনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ সন্নিবেশিত হইবে, যথা:— “২৫.০৮ ২৫০৮.৪০.০০ মাটি”; (খ) দ্বিতীয় খন্ডের— (অ) অনুচ্ছেদ ৩ (সংস্কৃতি সংশ্লিষ্ট সেবা) এর দফা (খ) এর পরিবর্তে নিম্নরূপ…