ধারাঃ ৬৯। উক্ত আইনের ধারা ৭৩ এর— (ক) একাদশ অধ্যায়ের শিরোনামে উল্লিখিত“কমিশনার কর্তৃক” শব্দগুলি বিলুপ্ত হইবে এবং উপ-ধারা (১) এ দুইবার উল্লিখিত “কমিশনার” শব্দটির পরিবর্তে উভয়স্থানে “কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা” শব্দগুলি ও সংখ্যা প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-ধারা (১) এর দফা (ক) এর উপ-দফা (অ) এর “, বা অনিয়মিতভাবে উপকরণ কর রেয়াত বা হ্রাসকারী সমন্বয় গ্রহণ করিয়াছেন” কমা ও শব্দগুলি বিলুপ্ত হইবে; (গ) উপ-ধারা (২) এ উল্লিখিত “কমিশনার” শব্দের পরিবর্তে “কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা” শব্দগুলি ও সংখ্যা প্রতিস্থাপিত হইবে; (ঘ) উপ-ধারা (৩) এ উল্লিখিত…