ধারাঃ ৬৩। উক্ত আইনের ধারা ৪৯ এর— (ক) উপ-ধারা (১) এর প্রারম্ভে উল্লিখিত “উপ-ধারা” শব্দের পূর্বে “ধারা ৩৩ এর বিধানাবলী সত্ত্বেও,” শব্দগুলি, সংখ্যা এবং কমা সন্নিবেশিত হইবে; (খ) উপ-ধারা (২) এ উল্লিখিত “সমন্বিত কর চালানপত্র এবং উৎসে কর কর্তন সনদপত্র” শব্দগুলির পরিবর্তে “কর চালানপত্র” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (গ) উপ-ধারা (৪) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৫) সংযোজিত হইবে, যথা:— “(৫) কোন প্রকল্পের আওতায় কোন সেবা গ্রহণকারী কর্তৃক প্রদেয় মূল্য সংযোজন কর যদি সেবা গ্রহণকারী বা, ক্ষেত্রমত, সেবার মূল্য বা কমিশন পরিশোধকারী ব্যক্তি সেবার মূল্য বা কমিশন পরিশোধকালে নির্ধারিত পদ্ধতিতে উৎসে আদায় বা…