ধারাঃ ৬২। উক্ত আইনের ধারা ৪৮ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৪৮ প্রতিস্থাপিত হইবে, যথা:— “৪৮।সমন্বয়।— (১) নির্ধারিত পরিমাণ, শর্ত, সময়সীমা ও পদ্ধতিতে করদাতা নিম্নবর্ণিত ক্ষেত্রে বৃদ্ধিকারী সমন্বয় সাধন করিতে পারিবেন, যথা:— (ক) উৎসে কর্তিত করের বৃদ্ধিকারী সমন্বয়; (খ) বাৎসরিক পুনঃহিসাব প্রণয়নের ফলে বৃদ্ধিকারী সমন্বয়; (গ) ব্যাংকিং চ্যানেলে অর্থ পরিশোধ না করিবার ফলে বৃদ্ধিকারী সমন্বয়; (ঘ) ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত (private use) পণ্যের ক্ষেত্রে বৃদ্ধিকারী সমন্বয়; (ঙ) নিবন্ধিত হইবার পর বৃদ্ধিকারী সমন্বয়; (চ) নিবন্ধন বাতিলের কারণে বৃদ্ধিকারী সমন্বয়; (ছ) মূসক হার পরিবর্তিত হইবার কারণে বৃদ্ধিকারী সমন্বয়;…