ধারাঃ ৬১। উক্ত আইনের ধারা ৪৬ এর— (ক) উপ-ধারা (১) এর— (অ) দফা (গ) তে উল্লিখিত “দুইটি কর মেয়াদের” শব্দগুলির পরিবর্তে “চারটি কর মেয়াদের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (আ) দফা (ঙ) তে উল্লিখিত “ক্রয় হিসাব পুস্তকে” শব্দের পর “বা ক্রয়-বিক্রয়হিসাব পুস্তকে” শব্দগুলি সন্নিবেশিত হইবে; (ই) দফা (ড) এর প্রান্তঃস্থিত দাঁড়ি চিহ্নের পরিবর্তে সেমিকোলন চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন দফা সংযোজিত হইবে, যথা:— (ঢ) মোট উপকরণ মূল্য ৭.৫ (সাত দশমিক পাঁচ) শতাংশের অধিক পরিবর্তনের ক্ষেত্রে নূতন উপকরণ-উৎপাদ সহগ প্রদান না করিলে অতিরিক্ত বর্ধিত উপকরণ কর।”; (খ) উপ-ধারা (২) এর-দফা (ঘ) এর পরিবর্তে নিম্নরূপ দফা…