ধারাঃ ৫৮। উক্ত আইনের ধারা ৩১ এর— (ক) উপ-ধারা (২) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (২) প্রতিস্থাপিত হইবে, যথা:— “(২) করযোগ্য আমদানির উপর মূসক যে সময় ও পদ্ধতিতে আদায় করা হয় সেই একই সময় ও পদ্ধতিতে করযোগ্য আমদানির মূসক আরোপযোগ্য ভিত্তিমূল্যের উপর বোর্ড কর্তৃক নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে পণ্য উৎপাদনের লক্ষ্যে আমদানিকৃত উপকরণের ক্ষেত্রে ৪ (চার) শতাংশ হারে এবং অন্যান্য ক্ষেত্রে ৫ (পাঁচ) শতাংশ হারে আগাম কর প্রদেয় হইবে।”; (খ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “দুইটি কর মেয়াদের” শব্দগুলির পরিবর্তে “চারটি কর মেয়াদের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।