ধারাঃ ৫৪। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর— (১) দফা (১৭) এর পরিবর্তে নিম্নরূপ দফা (১৭) প্রতিস্থাপিত হইবে, যথা:— “(১৭) “আমদানিকৃত সেবা” অর্থ বাংলাদেশের বাহির হইতে সরবরাহকৃত সেবা;”; (২) দফা (১৮) এর পর নিম্নরূপ নূতন দফা (১৮ক) সন্নিবেশিত হইবে, যথা:— (১৮ক) “উপকরণ” অর্থ সকল প্রকার কাঁচামাল, ল্যাবরেটরী রি-এজেন্ট, ল্যাবরেটরী ইকুইপমেন্ট, ল্যাবরেটরী এক্সেসরিজ, জ্বালানী হিসাবে ব্যবহৃত যে কোন পদার্থ, মোড়ক সামগ্রী, সেবা, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ; তবে নিম্নবর্ণিত পণ্য বা সেবাসমূহ উপকরণ হিসাবে বিবেচিত হইবে না, যথাঃ- (ক) শ্রম, ভূমি,…