ধারাঃ ৫২। (১) উপ-ধারা (৩) এর বিধানাবলি সাপেক্ষে, ২০২০ সালের ১ জুলাই তারিখে আরদ্ধ কর বৎসরের জন্য কোনো কর নির্ধারণের ক্ষেত্রে এই আইনের তফসিল-২ এর প্রথম অংশে নির্দিষ্ট কর হার অনুযায়ী ধার্য হইবে। (২) যে সকল ক্ষেত্রে Income-tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) এর SECOND SCHEDULE (লটারী আয় সংক্রান্ত) প্রযোজ্য হইবে, সেই সকল ক্ষেত্রে আরোপণযোগ্য কর উক্ত SCHEDULE অনুসারেই ধার্য করা হইবে, কিন্তু করের হার নির্ধারণের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রয়োগ করিতে হইবে। (৩) Income-tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) এর Chapter VII অনুসারে কর কর্তনের নিমিত্ত তফসিল-২ এ (আয়কর হার…