ধারাঃ ১৫। উক্ত Act এর FIRST SCHEDULE এর পরিবর্তে এই আইনের তফসিল-১ এ উল্লিখিত “FIRST SCHEDULE” (পৃথকভাবে মুদ্রিত) প্রতিস্থাপিত হইবে। [The Customs Act, 1969 (Act no. IVof 1969), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এর FIRST SCHEDULE এ নিম্নলিখিত সংশোধনীগুলি অন্তর্ভুক্ত হইবে: (১) 88 নং পৃষ্ঠার কলাম (1) এ উল্লিখিত Heading 28.33 এর আওতাভুক্ত কলাম (2) তে বর্ণিত H.S.Code “2833.19.00” এর বিপরীতে কলাম (5) এ উল্লিখিত এন্ট্রি “10%” এর পরিবর্তে এন্ট্রি “15%” প্রতিস্থাপিত হইবে। (২) 114 নং পৃষ্ঠার কলাম (1) এ উল্লিখিত Heading 32.05 এর আওতাভুক্ত কলাম (2) তে বর্ণিত H.S.Code “3205.00.00” এর বিপরীতে কলাম (5) এ…