ধারাঃ ১। (১) এই আইন অর্থ আইন, ২০২০ নামে অভিহিত হইবে। (২) এই আইনের তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের ধারা ৭৯, ৮০ ও ৮১ অবিলম্বে কার্যকর হইবে। (৩) এই আইনের দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় ও পঞ্চম অধ্যায়ের ধারা ৭৯, ৮০ ও ৮১ ব্যতীত, অন্যান্য ধারাসমূহ এবং ষষ্ঠ অধ্যায় ২০২০ সনের ১ জুলাই তারিখে কার্যকর হইবে।