৫৩। উক্ত আইনের দ্বিতীয় তফসিলের অনুচ্ছেদ ৭ এর দফা (জ) এর প্রান্তস্থিত ’দাড়ি (।)’ এর পরিবর্তে ’সেমিকোলন (;)’ প্রতিস্থাপিত হইবে এবং অত:পর নিম্নরূপ নূতন দফা (ঝ) সংযোজিত হইবে, যথা:- “(ঝ) জমি বিক্রয় বা হস্তান্তর এবং উহার নিবন্ধন (ভূমি উন্নয়ন সংস্থা ও ভবন নির্মাণ সংস্থা ব্যতীত)।”