৫২। উক্ত আইনের ধারা ৪০ এর দফা (খ) এ উল্লিখিত ’টেবিল’ এর পরিবর্তে নিম্নরূপ ’টেবিল’ প্রতিস্থাপিত হইবে, যথা:- "টেবিল ন্যায় নির্ণয়নের ধরণ ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ক্ষমতা (অ) পণ্য বা সেবা বাজেয়াপ্তকরণ এবং কর ফাঁকি অথবা বাজেয়াপ্তকরণ বা কর ফাঁকি সংশ্লিষ্ট অর্থদন্ড আরোপ কমিশনার পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য ৪০ (চল্লিশ) লক্ষ টাকার অধিক হইলে; অতিরিক্ত কমিশনার পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ৪০ (চল্লিশ) লক্ষ টাকা হইলে; যুগ্ম-কমিশনার পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ৩০ (ত্রিশ) লক্ষ টাকা হইলে; উপ-কমিশনার পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ২০ (বিশ) লক্ষ টাকা হইলে; সহকারী কমিশনার পণ্য…