৪৮। উক্ত আইনের ধারা ৯ এর উপ-ধারা (১) এর দফা (ঢ) এর শেষে নিম্নোক্ত ’ব্যাখ্যা’ সন্নিবেশিত হইবে, যথা:- “ব্যাখ্যা।∑ “ব্যাংকিং মাধ্যম” অর্থ ধারা ৮, ১৫ ও ১৭ এর অধীন তালিকাভুক্ত বা নিবন্ধিত ব্যক্তি কর্তৃক ক্ষেত্রমত, তালিকাভুক্তি বা নিবন্ধনের আবেদনের সময় বিধি দ্বারা নির্ধারিত ফরমে উল্লিখিত ব্যাংক হিসাব; এবং সময় সময়, পরিবর্তিত বা নতুনভাবে সংযোজিত ব্যাংক হিসাবও ইহার অন্তর্ভুক্ত হইবে।”