৪৫। (১) উপ-ধারা () এর বিধানাবলি সাপেক্ষে, ২০১৮ সালের ১ জুলাই তারিখে আরদ্ধ কর বৎসরের জন্য কোনো কর নির্ধারণের ক্ষেত্রে এই আইনের তফসিল-2 এর প্রথম অংশে নির্দিষ্ট কর হার অনুযায়ী আয়কর ধার্য হইবে।(২) যে সকল ক্ষেত্রে Income-tax Ordinance, 1984 (Ord. No. XXXVI of 1984) এর SECOND SCHEDULE (লটারী আয় সংক্রান্ত) প্রযোজ্য হইবে সে সকল ক্ষেত্রে আরোপণযোগ্য কর উক্ত SCHEDULE অনুসারেই ধার্য করা হইবে, কিন্তু করের হার নির্ধারণের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রয়োগ করিতে হইবে।(৩) Income-tax Ordinance, 1984 (Ord. No. XXXVI of 1984) এরChapter VII অনুসারে কর কর্তনের নিমিত্ত তফসিল-2 এ (আয়কর হার সংক্রান্ত) বর্ণিত হার…