২৪। উক্ত Ordinance এর section 75 এর- (ক) sub-section () এর — (অ) clause (c) এর sub-clause (viii) এর পর নিম্নরূপ sub-clause (ix) সংযোজিত হইবে, যথা:- “(ix) an employee holding an executive or a management position in a business or profession; or”; (আ) clause (e) এর sub-clause (ii) এর “মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন)” শব্দগুলি, কমা, সংখ্যাগুলি ও বন্ধনীগুলির পরিবর্তে “any law governing value added tax” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (খ) sub-section () এর proviso এর “education on deputation” শব্দগুলির পরিবর্তে “education or training on deputation or leave” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।