১। (১) এই আইন অর্থ আইন, ২০১৭ নামে অভিহিত হইবে। (২) এই আইনের তৃতীয় অধ্যায় অবিলম্বে কার্যকর হইবে। (৩) এই আইনের দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এবং পঞ্চম অধ্যায় ২০১৭ সনের ১ জুলাই তারিখে কার্যকর হইবে।