৬৮। মূল্য সংযোজন কর আইন, ১৯৯১(১৯৯১ সনের ২২ নং আইন), অত:পর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৯ এর- (ক) উপ-ধারা ১ এর দফা (ঙ) এ উল্লিখিত “জেনারেটর ইত্যাদি ক্রয় বা মেরামতকরণ, স্থাপত্য পরিকল্পনা ও নকশা, যানবাহন, ইত্যাদি ভাড়া বা লীজ গ্রহণ, ইত্যাদির” শব্দগুলি ও কমাগুলির পরিবর্তে “জেনারেটর ক্রয় বা মেরামতকরণ, স্থাপত্য পরিকল্পনা ও নকশা, যানবাহন ভাড়া বা লীজ গ্রহণ এবং উহাদের” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-ধারা (২) এ উল্লিখিত “গৃহীত রেয়াত নাকচ করিয়া চলতি হিসাব বা দাখিলপত্রে প্রয়োজনীয় সমন্বয় সাধনের নির্দেশ দিতে পারিবেন” শব্দগুলির পরিবর্তে “গৃহীত রেয়াত নাকচ করিবার লক্ষ্যে কারণ দর্শানের নোটিশ…