৬৬। (১) উপ-ধারা (৩) এর বিধানাবলী সাপেক্ষে, ২০১৬ সালের ১ জুলাই তারিখে আরদ্ধ কর বৎসরের জন্য কোন কর নির্ধারণের ক্ষেত্রে এই আইনের তফসিল-২ এর প্রথম অংশে নির্দিষ্ট কর হার অনুযায়ী আয়কর ধার্য হইবে। (২) যে সকল ক্ষেত্রে Income-tax Ordinance, 1984 (Ord. No. XXXVI of 1984).এর (লটারী আয় সংক্রান্ত) প্রযোজ্য হইবে সে সকল ক্ষেত্রে আরোপণযোগ্য কর উক্ত অনুসারেই ধার্য করা হইবে, কিন্তু করের হার নির্ধারণের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রয়োগ করিতে হইবে। (৩) এর অনুসারে কর কর্তনের নিমিত্ত তফসিল-২ এ (আয়কর হার সংক্রান্ত) বর্ণিত হার ২০১৬ সালের ১ জুলাই তারিখে আরদ্ধ এবং ২০১৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য বৎসরের জন্য…