৭১। উক্ত আইনের ধারা ৩৭ এর উপ-ধারা (২) এর- (ক) দফা (ক) এর পর নিম্নরূপ নূতন দফা (কক) সন্নিবেশিত হইবে, যথা:— ’’(কক) নিবন্ধিত হওয়া সত্ত্বেও কর চালানপত্র ব্যতীত পণ্য বা সেবা গ্রহণ করেন, অথবা’’; (খ) দফা (ঙ) এ উল্লিখিত ’’২৪ ঘন্টার মধ্যে’’ সংখ্যা ও শব্দগুলির পরিবর্তে ’’৪৮ ঘন্টার মধ্যে’’ সংখ্যা ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।