৬৭। মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন), অত:পর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ১৯ক এ উপান্তটীকাসহ উল্লিখিত ’’নিবন্ধন ব্যতীত’’ শব্দগুলির পরিবর্তে উভয়স্থানে ’’নিবন্ধন বা টার্নওভার তালিকাভুক্ত ব্যতীত’’ শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।