১। (১) এই আইন অর্থ আইন, ২০১৫ নামে অভিহিত হইবে। (২) এই আইনের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় অবিলম্বে কার্যকর হইবে। (৩) এই আইনের চতুর্থ অধ্যায়ের ধারা ৯, ২০১৬ সনের ১ জুলাই তারিখে এবং ধারা ১০ হইতে ৬৬, ২০১৫ সনের ১ জুলাই তারিখে কার্যকর হইবে।