৬৬। (১) বাংলাদেশে আমদানিকৃত ও উৎপাদিত তামাকজাত সকল ধরনের পণ্যের উপর মূল্যভিত্তিক ১% হারে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আরোপ করা হইবে। (২) Customs Act, 1969 (IV of 1969) এবং তদধীন প্রণীত বিধিমালার অধীন আমদানি শুল্ক (Customs duty) যে সময় এবং পদ্ধতিতে আরোপ ও আদায় করা হয় সেই একই সময় এবং পদ্ধতিতে বাংলাদেশে আমদানিকৃত তামাকজাত সকল পণ্যের ক্ষেত্রে উপ-ধারা (১) এর অধীন সারচার্জ আরোপ ও আদায়যোগ্য হইবে। (৩) মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এবং তদধীন প্রণীত বিধিমালার অধীন মূল্য সংযোজন কর যে সময় এবং পদ্ধতিতে আরোপ ও আদায় করা হয় সেই একই সময় এবং পদ্ধতিতে বাংলাদেশে উৎপাদিত তামাকজাত সকল পণ্যের…