৬৪। উক্ত আইনের দ্বিতীয় তফসিলের অনুচ্ছেদ ৭ এর - (ক) দফা (ঘ) বিলুপ্ত হইবে; (খ) দফা (ঙ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ঙ) প্রতিস্থাপিত হইবে, যথা:- ’’(ঙ) কৃষিকাজের সহিত সংশ্লিষ্ট পোকামাকড় দমন ও বালাইনাশক কার্যক্রম;’’; (গ) দফা (ছ) এর প্রান্তস্থিত দাঁড়ির পরিবর্তে সেমিকোলন প্রতিস্থাপিত হইবে, এবং অতঃপর নিম্নরূপ নূতন দফা (জ) সংযোজিত হইবে, যথা:- ’’(জ) ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিচালিত কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচী এবং কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচী।’’।