৬০। উক্ত আইনের ধারা ২৪ এর উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা:- ’’(১) মূল্য সংযোজন কর কর্মকর্তাগণ এই আইনের অধীন তাহাদের দায়িত্ব পালনের জন্য নিম্নবর্ণিত কর্তৃপক্ষ, কর্মকর্তা বা সদস্যের সহায়তা যাচনা করিতে পারিবে এবং উহারা উক্তরূপ সহায়তা প্রদানে বাধ্য থাকিবে, যথা:- (ক) বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড ও আনসার বাহিনীর যে কোনো সদস্য; (খ) মূল্য সংযোজন কর, আবগারী শুল্ক, আয়কর ও মাদক দ্রব্য সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা ও নিয়ন্ত্রণকারী সকল কর্মকর্তা; (গ) গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন বা অনুরূপ সেবা প্রদানকারী সংস্থার সকল কর্মকর্তা; (ঘ) সকল…