৭৮। উক্ত আইনের ধারা ৭১খ এর পর নিম্নরূপ নূতন ধারা ৭১গ সন্নিবেশিত হইবে, যথাঃ ’’৭১গ। কর ফেরত প্রদান এবং পুরস্কার ও আর্থিক প্রণোদনা সংক্রান্ত তহবিল।-(১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, নিম্নোক্ত তহবিলে সংরক্ষিত অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৮৮(চ) অনুচ্ছেদের বিধানাবলী অনুসারে সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত হইবে, যথাঃ- (ক) কর ফেরত প্রদান তহবিল ; এবং (খ) পুরস্কার ও আর্থিক প্রণোদনা তহবিল। (২) অর্থ বিভাগ বোর্ডের নিজস্ব খাতের অধীনে নিম্নোক্ত হিসাবসমূহ প্রতিষ্ঠা করিবে, যথাঃ- (ক) ’’কর ফেরৎ প্রদান তহবিল’’ যেখানে কর ফেরত প্রদানযোগ্য অর্থ সংরক্ষিত হইবে এবং মূল্য সংযোজন কর কর্মকর্তা হিসাবে…