৭৬। উক্ত আইনের ধারা ৪১ এর পর নিম্নরূপ নূতন ধারা ৪১ক, ৪১খ, ৪১গ, ৪১ঘ, ৪১ঙ, ৪১চ, ৪১ছ, ৪১জ, ৪১ঝ, ৪১ঞ এবং ৪১ট সন্নিবেশিত হইবে, যথা:- ’’৪১ক। বিকল্প বিরোধ-নিষ্পত্তি।-(১) এই আইনের অন্য কোন বিধানে যাহা কিছুই থাকুক না কেন, মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ বা শুল্ক ও মূল্য সংযোজন কর আপীল কর্তৃপক্ষের নিকট নিম্পন্নাধীন রহিয়াছে, এইরূপ ন্যায়নির্ণয়ন অথবা ধারা ৪১গ এ বর্ণিত কোন বিরোধের ক্ষেত্রে, কোন ব্যক্তি সংক্ষুব্ধ হইলে তিনি এই আইন ও বিধিতে বর্ণিত পদ্ধতি অনুযায়ী বিকল্প বিরোধ-নিষ্পত্তি প্রক্রিয়ার মাধ্যমে উক্ত বিরোধ নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সহায়তাকারীর নিকট আবেদন করিতে পারিবেন। (২) ন্যায়নির্ণয়ন বা আপীল চূড়ান্ত…