৪১৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৫৫ এর- (ক) উপান্তটীকার “শুল্ক-কর” শব্দের পরিবর্তে “শুল্ক ও কর” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-ধারা (১) এর “মূল্য সংযোজন কর দাবী করিয়া কারণ দর্শানো” শব্দগুলির পরিবর্তে “মূল্য সংযোজন কর দাবী করিয়া উহাতে উল্লিখিত সময়সীমার মধ্যে উক্ত শুল্ক বা মূল্য সংযোজন কর পরিশোধের জন্য কারণ দর্শানো” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (গ) উপ-ধারা (৩) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৩) প্রতিস্থাপিত হইবে, যথাঃ- “(৩) উপ-ধারা (১) এর অধীন শুল্ক ও কর প্রদানের জন্য যেই ব্যক্তির নিকট হইতে দাবী করা হয় সেই ব্যক্তি উক্ত উপ-ধারার অধীন কারণ দর্শানো নোটিশে উল্লিখিত সময় সীমারা মধ্যে লিখিতভাবে উক্ত…