৩৯৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৪০ এর দফা (খ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (খ) প্রতিস্থাপিত হইবে, যথাঃ- “(খ) পণ্য সরবরাহ বা সেবা প্রদানের ক্ষেত্রে, মূল্য সংযোজন কর কর্মকর্তাগণ কর্তৃক নিম্নবর্ণিত টেবিল অনুযায়ী টেবিল ন্যায়-নির্ণয়নের ধরণ কর্মকর্তা ক্ষমতা (১) (২) (৩) (অ) পণ্য বা সেবা বাজেয়াপ্তকরণ এবং কর ফাঁকি সংশ্লিষ্ট অর্থদণ্ড আরোপযোগ্য ন্যায়-নির্ণয়নের ক্ষেত্রে কমিশনার, পণ্য মূল্য ১৫ (পনের) লক্ষ টাকার অধিক হইলে; অতিরিক্ত কমিশনার, পণ্য মূল্য অনধিক ১৫ (পনের) লক্ষ টাকা হইলে; যুগ্ম কমিশনার, পণ্য মূল্য অনধিক ১০ (দশ) লক্ষ টাকা হইলে; উপ-কমিশনার, পণ্য মূল্য অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা হইলে; সহকারী কমিশনার,…