৩৭৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৩৭ এর- (ক) উপ-ধারা (১) এর “অন্যুন দশ হাজার টাকা’’ শব্দগুলির পরিবর্তে “অন্যূন পাঁচ হাজার টাকা” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-ধারা (২) এর- (অ) “অন্যুন সমপরিমাণ এবং অনূর্ধ্ব আড়াই গুণ পরিমাণ” শব্দগুলির পরিবর্তে, “অন্যুন অর্ধেক এবং অনূর্ধ্ব দ্বিগুণ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (আ) “অন্যুন সমপরিমাণ এবং অনূর্ধ্ব আড়াই গুণ অর্থদন্ড” শব্দগুলির পরিবর্তে “অন্যুন অর্ধেক এবং অনূর্ধ্ব দ্বিগুণ অর্থদন্ডে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (ই) “অন্যুন পঁচিশ হাজার” শব্দগুলির পরিবর্তে “অন্যুন দশ হাজার” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে৷