৩৫৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ২৬ক এর- (ক) উপ-ধারা (১) এর “নিরীক্ষা (অডিট) করার জন্য আদেশ দিতে পারিবেন এবং এতদুদ্দেশ্যে আদেশপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মকর্তাগণ এই আইন ও তদধীনে প্রণীত বিধিমালাসহ বোর্ড কর্তৃক জারীকৃত আদেশ ও অডিট ম্যানুয়েলের” শব্দগুলি ও বন্ধনীগুলির পরিবর্তে “নিরীক্ষার জন্য আদেশ দিতে পারিবেন এবং এতদুদ্দেশ্যে আদেশপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মকর্তাগণ এই আইন ও তদধীনে প্রণীত বিধিসহ বোর্ড কর্তৃক জারীকৃত আদেশ ও নিরীক্ষা ম্যানুয়েলের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-ধারা (২) এর পরিবর্তে নিম্নরূপ উ-ধারা (২) প্রতিস্থাপিত হইবে, যথাঃ- “(২) উপ-ধারা (১) এর অধীন নিরীক্ষা প্রতিবেদন পাইবার পর…