৩১৷ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২নং আইন), অতঃপর মূল্য সংযোজন কর আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর- (১) দফা (ণ) এর পরিবর্তে নিম্নরূপ (ণ) প্রতিস্থাপিত হইবে, যথাঃ “(ণ) “নির্ধারিত তারিখ” অর্থ (অ) মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক পরিশোধের ক্ষেত্রে, ধারা ৬ এর অধীন কর পরিশোধের সময়; এবং (আ) দাখিলপত্র (return) পেশকরণের ক্ষেত্রে, বিধি দ্বারা নির্ধারিত দাখিলপত্র পেশকরণের সময়৷”; (২) দফা (ভ) এর “বা আগাম আয়কর” শব্দগুলি বিলুপ্ত হইবে৷