১৷ (১) এই আইন অর্থ আইন, ২০০৬ নামে অভিহিত হইবে৷ (২) The Provisional Collection of Taxes Act, 1931 (Act No. XVI of 1931) এর অধীন জনস্বার্থে জারীকৃত ঘোষণা সাপেক্ষে, এই আইন ২০০৬ সনের ১ জুলাই তারিখে কার্যকর হইবে৷