৪২৷ উক্ত আইনের ধারা ৩ এর- (ক) উপ-ধারা (৬) এর “সুদ” শব্দের পরিবর্তে “জরিমানা” শব্দ প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-ধারা (৬) এর পর নিম্নরূপ নতুন উপ-ধারা (৭) ও (৮) সংযোজিত হইবে, যথা:- “(৭) উপ-ধারা (৬) এর অধীন আদেশের দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি বা সংস্থা আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের নিকট উহা পুনঃবিবেচনার জন্য আবেদন করিতে পারিবেন৷ (৮) উপ-ধারা (৭) এর অধীন আবেদন পত্র প্রাপ্তির ৬০ দিনের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড উহা নিষ্পত্তি করিবে এবং এই ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া বিবেচিত হইবে৷”৷