৩৮৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৩৭ এর- (১) উপ-ধারা (১) এর “অন্যুন পঁচিশ হাজার টাকা” শব্দগুলির পরিবর্তে “অন্যুন দশ হাজার টাকা” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (২) উপ-ধারা (২) এর দফা (ঞঞঞ) এর “পণ্য অপসারণের” শব্দগুলির পরিবর্তে “পণ্য অপসারণ বা সেবা প্রদানের” শব্দগুলি এবং “পণ্য অপসারণ” শব্দগুলির পরিবর্তে “পণ্য অপসারণ বা সেবা প্রদান” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে৷