৩৬৷ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন), অতঃপর মূল্য সংযোজন কর আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর- (১) দফা (য) এর “কর এর কার্যালয়” শব্দগুলির পরিবর্তে “কর এর কার্যালয়, সুপারিনটেনডেন্ট, বৃহত্ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর এর কার্যালয়” শব্দগুলি ও কমাগুলি সন্নিবেশিত হইবে; (২) দফা (র) এর “বিভাগীয় কার্যালয়ের” শব্দগুলির পরিবর্তে “বিভাগীয় কার্যালয় বা বৃহত্ করদাতা ইউনিট এর বিভাগীয় কার্যালয়ের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে৷