২৯৷ Income-tax Ordinance এর section 80 এর- (ক) "Statement of assets and liabilities” উপান্ত টীকার পরিবর্তে "Statements of assets, liabilities and life style” উপান্ত টীকা এবং কমা প্রতিস্থাপিত হইবে; (খ) sub-section () এর- (অ) "a statement” শব্দগুলির পরিবর্তে "statements” শব্দটি প্রতিস্থাপিত হইবে; এবং (আ) clause (c) এর প্রান্তস্থিত ফুলস্টপের পরিবর্তে সেমিকোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন clause (d) সন্নিবেশিত হইবে, যথা:- "(d) particulars of life style of the assessee.”; (গ) sub-section () এর "statement” শব্দের পরিবর্তে "statements” শব্দটি প্রতিস্থাপিত হইবে৷