৫২৷ উক্ত আইন এর ধারা ৩ এর উপ-ধারা (৪) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৫) ও (৬) সংযোজিত হইবে, যথা:- “(৫) উপ-ধারা (৪) এর অধীন নির্ধারিত পদ্ধতিতে আদায়কৃত ভ্রমণ কর নির্ধারিত সময়ের মধ্যে সরকারী কোষাগারে জমা প্রদান করিতে হইবে৷ (৬) ভ্রমণ কর আদায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা সংস্থা আদায়কৃত ভ্রমণ কর নির্ধারিত সময়ের মধ্যে সরকারী কোষাগারে জমা প্রদান করিতে ব্যর্থ হইলে, যেই পরিমাণ ভ্রমণ কর সরকারী কোষাগারে জমা প্রদানে ব্যর্থ হইবে সেই পরিমাণ ভ্রমণ কর এবং উহার উপর মাসিক শতকরা দুই শতাংশ হারে সুদ উক্ত ব্যক্তি বা সংস্থার নিকট হইতে আদায়যোগ্য হইবে৷”৷