৪৭৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৫৯ এর প্রান্তস্থিত “দাঁড়ি” এর পরিবর্তে “কোলন” প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ শর্তাংশ সংযোজিত হইবে, যথা:- “তবে শর্ত থাকে যে, উক্ত প্রতিষ্ঠানের স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা মালিকানা ক্রয়কারী ব্যক্তি প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক পরিশোধ করা বিষয়ে কোন তফসিলী ব্যাংকের নিঃশর্ত ব্যাংক গ্যারান্টি দাখিল করিলে যথোপযুক্ত বিবেচনায় সংশ্লিষ্ট কমিশনার তত্কর্তৃক নির্ধারিত শর্তে উহা হস্তান্তরের অনুমতি প্রদান করিতে পারিবেন৷”৷