৪৬৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৫৫ এর উপ-ধারা (৩) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৪) সংযোজিত হইবে, যথা:- “(৪) উপ-ধারা (১) এর অধীন শুল্ক ও কর প্রদানের জন্য যেই ব্যক্তির নিকট হইতে দাবী করা হয়, সেই ব্যক্তি লিখিতভাবে উক্ত দাবীকৃত অর্থ কিস্তিতে পরিশোধের ইচ্ছা ব্যক্ত করিলে কমিশনার তত্কর্তৃক নির্ধারিত শর্ত ও কিস্তিতে উক্ত দাবীকৃত অর্থের মধ্য হইতে অর্থদণ্ড ও জরিমানার অর্থ পরিশোধের জন্য আদেশ প্রদান করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, কিস্তি প্রদানের সময়সীমা ছয় মাসের অতিরিক্ত হইবে না৷”৷