৪৪৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৩৭ এর উপ-ধারা (২) এর- (ক) দফা (ঞঞ) এর পর নিম্নরূপ দফা (ঞঞঞ) সন্নিবেশিত হইবে, যথা:- “(ঞঞঞ) এই আইন বা বিধির অধীন কোন পণ্য অপসারণের ক্ষেত্রে চলতি হিসাবে যে পরিমাণ, যাহা দ্বারা জমাকৃত অর্থের এবং প্রদত্ত উপকরণ কর বাবদ প্রাপ্য রেয়াতের সমষ্টির দ্বারা প্রদেয় উত্পাদন কর পরিশোধ বা সমন্বয় করা যায়, জের রাখা প্রয়োজন কিন্তু সেই পরিমাণ জের না রাখিয়া পণ্য অপসারণ করেন৷”; (খ) দফা (ট) এর “(ঞঞ)” সংখ্যা ও বন্ধনীগুলির পরিবর্তে “(ঞঞঞ)” সংখ্যা ও বন্ধনীগুলি প্রতিস্থাপিত হইবে; (গ) দফা (ট) এর পর দণ্ড সম্পর্কিত বিধানের “অন্যুন পঁচিশ হাজার এবং অনূর্ধ্ব এক লক্ষ টাকা” শব্দগুলির পরিবর্তে…