৪৩৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ২৬ এর পর নূতন ধারা ২৬ক সন্নিবেশিত হইবে, যথা:- “২৬ক৷ স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের সুপারিনটেনডেন্ট কর্তৃক হিসাব পরীক্ষা সংক্রান্ত বিধান৷- ধারা ২৬ এ যাহা কিছুই থাকুক না কেন, স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের সুপারিনটেনডেন্ট কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির উত্পাদন বা সরবরাহ বা সেবা প্রদান বা ব্যবসায়স্থল পরিদর্শন এবং মজুদপণ্য, সেবা ও হিসাব পরীক্ষা করিতে পারিবেন৷”৷