৪১৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ২০ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ২০ প্রতিস্থাপিত হইবে, যথা:- “২০৷ মূল্য সংযোজন কর কর্মকর্তাগণের নিয়োগ- বোর্ড, এই আইন ও বিধি কার্যকর করার উদ্দেশ্যে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত যে কোন এলাকার জন্য যে কোন ব্যক্তিকে- (ক) কমিশনার, মূল্য সংযোজন কর; (খ) কমিশনার (আপীল), মূল্য সংযোজন কর; (গ) অতিরিক্ত কমিশনার, মূল্য সংযোজন কর; (ঘ) যুগ্ম কমিশনার, মূল্য সংযোজন কর; (ঙ) উপ-কমিশনার, মূল্য সংযোজন কর; (চ) সহকারী কমিশনার, মূল্য সংযোজন কর; (ছ) সুপারিনটেনডেন্ট, মূল্য সংযোজন কর; (জ) ইন্সপেক্টর, মূল্য সংযোজন কর; (ঝ) অন্য যে কোন পদবীর মূল্য সংযোজন কর কর্মকর্তা;…