৪০৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ১৯ এর উপ-ধারা (৩) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৩) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(৩) যদি কোন ব্যক্তির নিবন্ধন বাতিল হয় এবং নিবন্ধন বাতিলের তারিখ হইতে কোন কর বা শুল্ক রেয়াত বা চলতি হিসেবে অন্য কোন জের পাওনা থাকে, তাহা হইলে উক্ত রেয়াত বা জের, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, ফেরত্ পাওয়ার অধিকারী হইবে, তবে এইক্ষেত্রে ধারা ৬৭ এর উপ-ধারা (১) এর শর্তাংশে বিধৃত ছয় মাসের মধ্যে ফেরত্ প্রদানের দাবী উত্থাপনের শর্ত প্রযোজ্য হইবে না৷”৷