৩৮৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৯ এর- (ক) উপ-ধারা (১) এর দফা (ছছ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ছছ) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(ছছ) ধারা ৫ এর- (অ) উপ-ধারা (২) এ উল্লিখিত পণ্যের করযোগ্য মূল্য ভিত্তির মধ্যে অন্তর্ভুক্ত নয় এমন উপকরণের বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর; (আ) উপ-ধারা (২) এর দ্বিতীয় শর্তাংশে উল্লিখিত ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত উপকরণের উপর পরিশোধিত উপকরণ কর; (খ) উপ-ধারা (২) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (২ক) ও (২খ) সন্নিবেশিত হইবে, যথা:- “(২ক) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (২) এর অধীন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নির্দেশের ফলে কোন ব্যক্তি সংক্ষুব্ধ হইলে, তিনি…