৩৭৷ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন), অতঃপর মূল্য সংযোজন কর আইন বলিয়া উল্লিখিত, এ ধারা ৬ এর উপ-ধারা (৪কক) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৪কক) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(৪কক) এই ধারার অন্যান্য বিধানাবলী স্বত্বেও, সরকার কর্তৃক, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এতদুদ্দেশ্যে সময় সময়, নির্ধারিত কোন সেবা প্রদানকারী ব্যক্তি কর্তৃক প্রদেয় মূল্য সংযোজন কর বোর্ড কর্তৃক, আদেশ দ্বারা, নির্ধারিত পদ্ধতিতে, সেবা গ্রহণকারী বা, ক্ষেত্রমত, সেবা মূল্য বা কমিশন পরিশোধকারী কর্তৃক সেবামূল্য বা কমিশন পরিশোধকালে উত্সে আদায় বা কর্তনপূর্বক সরকারী ট্রেজারীতে জমা করিতে হইবে: তবে শর্ত থাকে যে, বৈদেশিক…