৮২৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ১৯ এর উপ-ধারা (১) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (১ক) সন্নিবেশিত হইবে, যথা:- “(১ক) সংশ্লিষ্ট কর্মকর্তা যদি তদন্তপূর্বক এই মর্মে নিশ্চিত হন যে, নিবন্ধিত ব্যক্তি অসত্য তথ্য সরবরাহ করিয়া নিবন্ধন গ্রহণ করিয়াছেন, তাহা হইলে তিনি সংশ্লিষ্ট নিবন্ধিত ব্যক্তিকে যুক্তিসঙ্গত শুনানীর সুযোগ প্রদান করিয়া উক্ত ব্যক্তির মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সম্পর্কীত কোন অনিষ্পন্ন দায়-দায়িত্ব, যদি থাকে, তাহা নিষ্পত্তি পূর্বক উক্ত ব্যক্তির নিবন্ধন বাতিল করিতে পারিবেন৷”৷