৮০৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৯ এর- (ক) উপ-ধারা (১) এর- (অ) দফা (ছ) এর পর নিম্নরূপ দফা (ছছ) সন্নিবেশিত হইবে, যথা:- “(ছছ) ধারা ৫ এর উপ-ধারা (২) এর দ্বিতীয় শর্তাংশে উল্লিখিত ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত উপকরণের উপর পরিশোধিত উপকরণ কর;”; এবং (আ) দফা (জ) এর পর নিম্নরূপ দফা (জজ) সন্নিবেশিত হইবে, যথা:- “(জজ) ধারা ৫ এর উপ-ধারা (৪ক) এ উল্লিখিত ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত উপকরণের উপর পরিশোধিত উপকরণ কর;” এবং (খ) উপ-ধারা (৩) এর পর নিম্নরূপ উপ-ধারা (৪) সংযোজিত হইবে, যথা:- “(৪) করযোগ্য পণ্যের সরবরাহকারী বা করযোগ্য সেবা প্রদানকারী বা ব্যবসায়ী কর্তৃক মূল্য সংযোজন কর পরিশোধিত উপকরণ উত্পাদনস্থল, সেবা প্রদান বা…