৭৫৷ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন), অতঃপর মূল্য সংযোজন কর আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর- (ক) দফা (ঘঘ) বিলুপ্ত হইবে; (খ) দফা (ঞঞ) বিলুপ্ত হইবে; (গ) দফা (দদ) বিলুপ্ত হইবে; (ঘ) দফা (ফফ) বিলুপ্ত হইবে; (ঙ) দফা (ভ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ভ) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(ভ) “সর্বমোট প্রাপ্তি” অর্থ করযোগ্য সেবা প্রদানকারী কর্তৃক প্রদত্ত সেবার বিনিময়ে মূল্য সংযোজন কর বা আগাম আয়কর ব্যতীত কমিশন বা চার্জসহ প্রাপ্য বা প্রাপ্ত সমুদয় অর্থ;”৷